সাড়ে তিন হাজার পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করছে ইউনিমার্ট

নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটায় গ্রাহকদের ব্যয় কিছুটা কমাতে ‘আপনার স্বস্তিতে, আমাদের আনন্দ’ শীর্ষক বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম সুপারশপ ইউনিমার্ট। এর আওতায় সাড়ে তিন হাজারের বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রতিযোগিতামূলক মূল্যে কেনাকাটার সুযোগ তৈরি করছে প্রতিষ্ঠানটি। পরিচালন ব্যয় কমানো, সরাসরি পণ্য সংগ্রহ এবং নিজেদের মুনাফার অংশে ছাড় দেওয়ার মাধ্যমে গ্রাহকদের জন্য এই সুবিধা নিশ্চিত করছে ইউনিমার্ট।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ইউনিমার্ট।

এ প্রসঙ্গে ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মাহফুজুর রহমান বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাকাটায় ব্যয়ের বিষয়টি প্রতিটি পরিবারের কাছেই গুরুত্বপূর্ণ। গ্রাহকদের পাশে থাকার অর্থ শুধু মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করা নয়, তাঁদের দৈনন্দিন ব্যয় কিছুটা কমিয়ে আনার চেষ্টাও করা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগ বাস্তবায়নে নিজেদের পরিচালন ব্যবস্থাপনায় বেশ কিছু পরিবর্তন এনেছে ইউনিমার্ট। দৈনন্দিন কার্যক্রমে অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় কমানোর পাশাপাশি বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে আউটলেটগুলোতে প্রাকৃতিক আলোর ব্যবহার বাড়ানো এবং শীতাতপনিয়ন্ত্রণ–ব্যবস্থা পরিমিতভাবে পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইউনিমার্ট আরও বলছে, মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি পণ্য সংগ্রহের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণ করছে প্রতিষ্ঠানটি। এতে পণ্য সংগ্রহের খরচ কমানোর পাশাপাশি গুণগত মান ও বিশুদ্ধতা নিশ্চিত করার সুযোগও বাড়ছে। পণ্য সংগ্রহ থেকে সংরক্ষণ ও বিক্রয় পর্যন্ত প্রতিটি পর্যায়ে মান বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *