টস জিতে জিম্বাবুয়ের আগে ব্যাট করার সিদ্ধান্ত, নেই লিটন দাস

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লিটন জানিয়েছিলেন, মেহেদী হাসান মিরাজের জ্বর রয়েছে। অর্থাৎ তার খেলা হচ্ছে না। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের টসের পর জানা গেল, মেহেদী হাসান মিরাজ তো খেলছেনই না, নেই স্বয়ং দলপতি লিটন দাসও। একটু পরেই মিললো আরও বড় দুঃসংবাদ। লিটন পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন।


আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লিটনের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে টস করেছেন তার ডেপুটি তাওহীদ হৃদয়। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।


বাংলাদেশের আগের ওয়ানডেতে মোহাম্মদ সাইফউদ্দিন খেলেছিলেন। তিনি এই সিরিজের স্কোয়াডেই নেই। বাংলাদেশ বোলিং আক্রমণ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার দিয়ে। পেসার হিসেবে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। দুই স্পিনার হলেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও রিশাদ হোসেন।


বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান।


জিম্বাবুয়ে একাদশ

ব্রায়ান বেনেত, বেন কুরান, ব্রেন্ডন টেইলর, ক্রেগ আরভিন, সিকান্দার রাজা (অধিনায়ক), ওয়েসলে মেধেভেরে, তাফাদজা সিগা, ব্রাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *