৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

বাংলাদেশ পুলিশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীদের নেয়া হবে। আবেদন শুরু হবে ১৩ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে আবেদনের জন্য প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে।

৩০ অক্টোবর, ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। এ ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা বয়স-সংক্রান্ত শর্ত ও অন্যান্য নির্দেশনা অনুসরণ করতে হবে।

প্রার্থীর শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী (সাধারণ ও অন্যান্য কোটা): উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি।

পুরুষ প্রার্থী (ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটা): উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি।

নারী প্রার্থী (সাধারণ কোটা): উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি।

নারী প্রার্থী (ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটা): উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ২ ইঞ্চি।

বুকের মাপ: মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি; মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে কোনো নির্দেশনা নেই।

দৃষ্টিশক্তি: পুরুষ ও নারী উভয় প্রার্থীর ক্ষেত্রেই চোখের দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশাবলি

নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদর দফতর। আবেদনপত্রে ভুয়া, মিথ্যা বা ভুল তথ্য দেয়া কিংবা কোনো তথ্য গোপন করা হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হবে।

এমনকি নিয়োগ পাওয়ার পরও কোনো প্রার্থীর দেয়া তথ্য অসত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হতে পারে।

এ কারণে আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির সব শর্ত ভালোভাবে পড়ে নেয়া এবং সঠিক তথ্য দিয়ে ফরম পূরণের পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী যোগ্য প্রার্থীরা টেলিটকের অফিশিয়াল অনলাইন নিয়োগ পোর্টালে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের যাবতীয় দিকনির্দেশনা ও মূল বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটটিতে পাওয়া যাবে। আবেদন জমা দেয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *