
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌরবিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানের ছাদের পরিমাণ-আয়তন নির্ধারণ করে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে মাউশি অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক ও সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে জানানো হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, মাউশি অধিদপ্তরের সব দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার যেসব ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব ছাদের পরিমাণ-আয়তন নির্ধারণ করে কর্মদিবসের মধ্যে তথ্য পাঠাতে বলা হলো।